Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বিয়ে অস্থির মানুষকে স্থির করে দেয়।

”লি তাস কুনু ইলাই হা” - আল্লাহর অনেক নির্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে : বিয়ে। যাতে পুরুষদেরকে এড্রেস করে আল্লাহ বলছেন: তোমরা স্বস্তি পাও।

একজন স্বামী যখন স্ত্রীর সান্নিধ্যে যায় সে তখন স্বাস্তি পায়। তার মধ্যে অস্থিরতা থাকলে অস্থিরতা কেটে যায়, প্রশান্তি সে লাভ করে।
ITS VERY SIMPLE. এটাই পৃথিবীর নিয়ম। SO এই যে স্বস্তিটা খুব দরকার। পুরুষদের জন্য স্বস্তি খুব দরকার। বিয়েতে এটা হয়,স্বস্তিটা পাওয়া যায়।স্বস্তি বা স্থিরতা,প্রশান্তি এটা পাওয়া যায়।

আল্লাহ আরো বলেন: ”ওয়াজ আলা বাইনাকুম মাওয়াদদা”। প্রথমে পাওয়া যায় স্বস্তি/প্রশান্তি এর পর পাওয়া যায় মাওয়াদদা। মাওয়াদদা মানে হলো: LOVE/ভালবাসা। এই ভালবাসা পাওয়া যায় বিয়েতে। বিয়ের মাধ্যমে ভালবাসা অর্জিত হয় এবং এটা পবিত্র এবং হালাল।
এই ভালবাসা বিয়ের শুরুর দিকে খুব বেশী থাকে।শুরুতে,প্রথম-দ্বিতীয়-তৃতীয় বৎসর মোটামুটি ভালবাসার একটা আতিশায্য থাকে।
আল্লাহ স্টেপ করে দিয়েছেন। এই জন্যই স্টেপ করে দিয়েছেন:
আল্লাহ প্রথমে বললেন: ”লি তাস কুনু ইলাই হা”-বিয়ে করার মাধ্যমে পুরুষরা স্ত্রীদের সান্নিধ্যে গেলে প্রশান্তি পাও।
(১) আপনার অস্থির চিত্তকে স্থির চিত্ত বানায়।
(২) মাওয়াদদা/LOVE/ভালবাসা-যেটা মানুষের জীবনে খুব দরকার। এই ভালবাসার আতিশার্য্য থাকে দ্বিতীয় পর্যায়ে।
(৩) তৃতীয় হচ্ছে: ‍ওয়া রহমা, ””ওয়াজ আলা বাইনাকুম মাওয়াদদা ওয়া রহমা””- এটা হচ্ছে দাম্পত্য জীবনের শেষ দিকে। ধরেন, পুরুষের বয়স হয়ে গেছে ৭০ আর তার স্ত্রীর বয়স ৬০ মানে একজন বুড়া আর একজন বুড়ি। এ বয়সে আর স্থিরতার প্রসংগ আসে না, LOVE বলতে যেটা বুঝায় সেটাও থাকে না। তখন এই যে এত দিনকার সম্পর্ক, এই দয়া-ভালবাসার সম্পর্কটা টিকে থাকে। একে অপরের মধ্যে শুধু দয়া / COMPASSION যেটা এটার কারনে তাদের এ ভালবাসাটা টিকে থাকে। তখন স্থির হওয়া,প্রশান্তি পাওয়ার বিষটাও থাকে না,ভালবাসার প্রসংগও থাকে না - বরং এত দিনের সম্পর্ক বয়:বৃদ্ধ হয়ে গেছে, ছেলে-মেয়ে, নাতি-নাতকুর। এখন তাদের কেবল এই আজীবনের স্মৃতিকে পুঁজি করে,স্বাদ-আহ্লাদ সব শেষ, এখন শুধু COMPASSION একে অপরের দয়া। বড়ি একটু বড়াকে চলতে ফিরতে হেল্প করে ‍বুড়া আবার বড়িকে হেল্প করে। প্রাকটিক্যালি দেখুন,আমাদের দাদা-দাদী, নানা-নানীর জীবন যে ভাবে কাটে আর কি ।
তাহলে দাম্পত্য জীবনের তিনটা স্টেপের কথা আল্লাহ বললেন, এই তিনটা স্টেপই মানুষ FEEL করে যদি লম্বা হায়াত পায়।
(১) ছাকানা: লি তাস কুনু ইলাই হা - এটা ROOT ONE হচ্ছে, ছাকানা। ছাকানা মানে স্থির হওয়া।অস্থির পুরুষ স্থির হবে।বিয়ে করার পর সে স্বস্তি পায়।এটাই হলো:বাস্তবতা।
(২)LOVE/ভালবাসা:এটা বিয়ের শুরুর দিকে খুব বেশী থাকে। এটা ধীরে ধীরে কমতে থাকে।কমতে থাকাটা খারাপ লক্ষন না।এটা ন্যাচারাল।
(৩)COMPASSION:দাম্পত্য জীবনের শেষে যখন বয়:বৃদ্ধ হয়ে যায় তখন স্বস্তি পাওয়ার বিষয়টাও থাকে না ভালবাসার প্রসংগও থাকে না,তখন থাকে COMPASSION/সমবেদনা/দয়া।দয়ার কারনেই একে অপরের সম্পর্কটা সুদৃঢ় হয়।

Post a Comment

0 Comments